২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে পাপিয়া হত্যার রহস্যউন্মোচন করেছে পিবিআই

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাপিয়া হত্যাকান্ডের ছয় মাস পর রহস্য উন্মোচন ও দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই এর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে খুন হয় পাপিয়া। সংবাদ সম্মেলনে জানানো হয় পাপিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিলো আরিফুল ইসলাম নামের এক যুবকের। পাপিয়ার ভাই সাম্মিও ( তৃতীয় লিঙ্গ) আরিফকে পছন্দ করতেন। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। গত ২৮ মে পাপিয়াকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সাম্মি। পরে লাশ গুম করতে না পেরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজারের শিমুলতলা এলাকায় মরদেহ ফেলে পালিয়ে যায়। পুলিশ অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পিবিআই তার পরিচয় ও লাশ গুমের সাথে পাপিয়ার প্রেমিক আরিফ, বাবা জয়নাল মিয়ারও সম্পৃক্ততা পায়।
এ ঘটনায় আরিফ ও জয়নাল মিয়াকে গ্রেপ্তার করতে পারলেও অন্যরা পলাতক রয়েছে।