২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে নারী পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার, পাচারকালে তিন নারী উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ | আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নারায়ণগঞ্জে নারী পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার, পাচারকালে তিন নারী উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সাথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারকালে পালিয়ে আসা এক নারীসহ তিনজনকে উদ্ধর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় র‌্যাব এই অভিযান পরিচালনা করে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাচারকারি চক্রটি গত পাঁচ বছর যাবত সিদ্ধিরগঞ্জের ইপিজেডের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাসহ অবহেলিত নারীদের টার্গেট করে বিদেশে পাচার করে আসছে। বিনা খরচে পার্শ্ববর্তী দেশ ভারতে ষাট হাজার টাকা বেতনে পার্লারের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়। পাচারের শিকার এমনই এক নারী পালিয়ে এসে বৃহস্পতিবার এ বিষয়ে র‌্যাব-১১ সদর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করেন। তার দেয়া তথ্য মতে রাতেই মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাঁচ নারীসহ মানব পাচারকারি চক্রের ছয় সদস্যকে। তাদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন আলামত। অভিযানে পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয় আরও দুই নারীকে।
সট: লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা: অধিনায়ক, র‌্যাব-১১।

ভুক্তভোগি নারীরা জানান, পাচারকারি চক্রটি পার্শ্ববর্তী দেশ ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলে।
ভক্সপপ: পাচারের সময় উদ্ধার হওয়া দুই নারী।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(ফুটেজ ই-মেইলে আছে)