২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ এবং তিতাসগ্যাস টি এন্ড ডি কোঃ লিঃ (জোবিঅ – ফতুল্লা) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনার চাষাঢ়ায় প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল সহকারে জোবিঅ-ফতুল্লা এর ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের কাছে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী।
মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিসের জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মাদ আব্দুল্লাহ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, বায়তুলমাল ও ছাত্র সম্পাদক মাইদুল ইসলাম, বন্দর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, ছাত্র মজলিসের মহানগর ক্যাম্পাস সম্পাদক মুহাম্মাদ নেওয়াজ, হাফেজ বজলুর রহমান, ফরহাদ হোসাইন, মুহাম্মাদ দেওয়ান, হাজ্বী রিপন আহমদ, সাঈদ হাসান নুর প্রমুখ।