২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে আইভীকে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সংবর্ধনা, নগরীতে আনন্দ র‌্যালি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জে আইভীকে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সংবর্ধনা, নগরীতে আনন্দ র‌্যালি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন তৃতীয় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীকে সংবর্ধনা দিয়েছেন জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতা-কর্মীরা। শনিবার বিকেলে নগরীর দুই নম্বর রেল গেট এলাকায় দলীয় কার্য্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে ডা: সেলিনা হায়াৎ আইভী আবারো দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোননয় বোর্ডের সাবর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারো জনগণ ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করবেন এমন প্রত্যাশা রেখে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান আইভী।
পরে আওয়ামীলীগ কার্য্যালয় থেকে আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ডা: সেলিনা হায়াৎ আইভী আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ি আগামি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।