২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৩দিন পর পুকুর থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার 

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

৩দিন নিখোঁজের পর রক্তাক্ত অবস্থায় একটি পুকুর থেকে আরাফাত নামের ৯বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলাম (মনা) এর ছেলে আরাফাত।

 

তার স্বজনরা জানান,গত ১৫ই ডিসেম্বর রাত ৯টার দিকে  নিখোঁজ থাকার পর আজ শুক্রবার সকালে মনা মেম্বারের বাড়ীর পাশের একটি বড় পুকুরে ভাসমান অবস্থায় শিশু আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু আরাফাতের নিকট আত্মীয়রা আরও জানান,তিন দিন আগে রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।পরবর্তীতে বিভিন্ন এলাকায় খোঁজা খুঁজি করে সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের জিডি করা হয়েছিলো।পরবর্তীতে শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম সহ ধামগড় ফাঁড়ি পুলিশ সদস্যরা।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বি(২৩)কে আটক করেছে ধামগড় ফাঁড়ির পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এম এ সালাম।  শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দিয়ে এলাকাবাসীকে আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি আহবান জানান।