২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীতে কলাবাগান থেকে দুই মরদেহ উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরা উপজেলার একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (৫ নভেম্বর) বেলা সোয়া তিনটার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন। এখানে মানুষের চলাচল কম। সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তারা মরদেহের পাশে কিছু টাকাও পড়ে থাকতে দেখেন। মরদেহগুলোর মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।পরে স্থানীয়রা খবর দিলে রায়পুরা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। এলাকার কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি। রাতের কোনো এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।