২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:২৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নবীগঞ্জে তিতাস কর্মকর্তারা লাঞ্ছিত

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নবীগঞ্জে তিতাস কর্মকর্তারা লাঞ্ছিত

নারায়নগঞ্জ বন্দরের নবীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ কর্তন করতে এসে তিতাস কর্মকর্তারা অবৈধ সংযোগকারী দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহেল অবৈধ সংযোগকারী মাসুদ গংয়ের বিরুদ্ধে ঢাকায় তিতাসের হেড অফিসে অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের প্রেক্ষিতে গতকাল ঢাকা থেকে তিতাসের কর্মকর্তারা নবীগঞ্জে এসে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে অবৈধ সংযোগকারী মাসুদ গয় তিতাস কর্মকর্তাদের লাঞ্ছিতসহ অভিযোগকারী সোহেলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এলাকারবাসী পরিস্থিতি শান্ত করে।
জানা গেছে, বন্দরের নবীগঞ্জ রওশনবাগ এলাকায় ১৩৪/৩৫ নং নবীগঞ্জ রোড এলাকার মৃত শাহজাহান মিয়ার তিতাস গ্যাস কোম্পানী সংকেত নং-১৩৭০৯৬৬ নামীয় গ্যাস লাইজার থেকে প্রতিবেশী সহিদ উল্লাহ মিয়ার ছেলে মাসুদ গং বছরের পর বছর ৬টি ডাবল চুলা এ সংকেত থেকে ব্যবহার করে আসছে। সম্প্রতি গ্যাস বিল নিয়ে ঝামেলা দেখা দিলে মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহেল লিখিত ভাবে মাসুদ গংয়ের ব্যহৃত ৬টি ডাবল চুলা তিতাস কোম্পানীর কাছে হস্তান্তর করে। এবং গ্যাস লাইজারটি মাসুদ গংয়ের সীমানা থেকে তার নিজ সীমানায় স্থানান্তর করে নিয়ে যান গ্যাস কোম্পানীর মাধ্যমে। এ দিকে গ্যাস বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মাসুদ গং গত ২৬ নভেম্বর গোপনে অবৈধ ভাবে গ্যাস লাইজার স্থাপন করে। এ ঘটনা জানার পর গ্রাহক সোহেল মিয়া গ্যাস কোম্পানীতে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী এটি টিম ৪টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এলে মাসুদ গং তিতাস কর্তপক্ষের টিমের সাথে অসাদাচরন করে। এ সময় মাসুদ বলেন, আমার লাইন বৈধ আমার কাগজপত্র রয়েছে। তিতাস কর্তৃপক্ষ কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে পারেনি। সে চতুরতার সাথে বলে তার কাগজ বোনের বাড়িতে রয়েছে ১০ দিনের মধ্যে তিতাস অফিসে জমা দিবে। এদিকে তিতাস কর্মকর্তারা কাগজ না পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে মাসুদ তাদের লাঞ্ছিত করে এবং নানা ধরনের প্রভাবসহ হুমকি দেয়। অবশেষে তিতাসের টিম চলে গেলে সে অবৈধ কাগজ সৃজনের জন্য বিভিন্ন দফতরে দৌঁড়ঝাপ শুরু করে বলে জানা গেছে। এ ব্যপারে সোহেল মিয়া জানান, আমার বৈধ সংযোগ থেকে মুসুদ গং অবৈধ সংযোগ নিয়ে সরকারের গ্যাস ব্যবহার করছে। আর যে সকল লোকাল সামগ্রী দিয়ে সংযোগ নিয়েছে তাতে অগ্নিকান্ডের ঝুঁকি রয়েছে। আমি চাই তিতাসের মাধ্যমে সে বৈধ সংযোগ নিয়ে আসুক আর আমার বৈধ সংযোগ থেকে যে অবৈধ সংযোগ নিয়েছে তা অপসারন করুক।