২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নতুন করে সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত-চীন

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

সীমান্ত নিয়ে বিতর্কিত এলাকায় চীন ও ভারতের সামরিক বাহিনী আবারও সংঘর্ষে জড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে, সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যাচ্ছে, উত্তর সিকিম এলাকায় তিন দিন আগে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনী বলছে, নাকুলা এলাকায় বুধবারের ‘সামান্য’ ওই ঘটনাটি ‘সমাধান’ করা হয়েছে। আরেকটি বিতর্কিত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। তবে চীনের সৈন্যদের হতাহত হওয়ার বিষয়ে কোনো বক্তব্য জানায়নি চীন। ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে গণমাধ্যমে বলা হচ্ছে, সিকিমের নাকুলা এলাকায় সর্বশেষ এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, চীনের একটি টহল দল ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে, তাদের বলপ্রয়োগ করে ফেরত পাঠানো হয়। তবে এ ঘটনার ব্যাপার ভারত বা চীনের তরফ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতিতে ঘটনাটিকে খাটো করে দেখিয়ে বলছে, ‘উত্তর সিকিমের ২০শে জানুয়ারি ২০২১ এর ওই ঘটনাটি ছিল একটা ছোটখাটো সংঘর্ষ। প্রতিষ্ঠিত প্রটোকল অনুসরণ করে স্থানীয় কমাণ্ডাররা এটি সমাধান করেছেন।’ সিকিম এলাকাটি চীনের পাশাপাশি ভুটান ও নেপালের মাঝের একটি ভূখণ্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ভূখণ্ড রয়েছে ভারত ও চীনের মধ্যে। উভয় দেশই দাবি করে যে, অন্য দেশের ভেতরে তাদের এলাকা রয়েছে। নদী, হৃদ ও বরফে আচ্ছাদিত পাহাড় চূড়াময় ৩,৪৪০ কিলোমিটার সীমান্ত এলাকার সবটা পুরোপুরি চিহ্নিত নয়। ফলে অনেক সময় সীমান্ত রেখা অদলবদল হতে পারে। ফলে অনেক সময় দুদেশের সৈনিকরা মুখোমুখি অবস্থানে চলে যায়, যা অনেক ক্ষেত্রে সংঘর্ষের কারণ হয়ে ওঠে। তবে দুই দেশের মধ্যে একমাত্র যুদ্ধ হয়েছে ১৯৬২ সালে, যে যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়েছিল।
খবর বিবিসি