২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নগ্ন ফটোশুট : রণবীরকে মুম্বাই পুলিশের তলব

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নগ্ন ফটোশুট করার পর থেকে আলোচনা আর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। অনাবৃত শরীরে ফটোশুট ঘিরে সৃষ্ট বিতর্কের মুখে এবার তাকে তলব করেছে মুম্বাই পুলিশ।‘পেপার ম্যাগাজিন’ নামের একটি ফ্যাশন পত্রিকার জন্য নগ্ন হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফটোশুট করা রণবীরের ছবিগুলো গত মাসে প্রকাশ্যে আসে। এরপরই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল চর্চা। অনেকে এটিকে সাহসী পদক্ষেপ বলে তাকে প্রশংসায়ও ভাসাচ্ছেন।

তবে অভিনেতার এমন নিরাবরণ ফটোশুটের ঘটনায় তার বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেন একজন মুসলিম নারী। ওই নারীর নাম নাজিয়া ইলাহি খান। তিনি সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপারসন। মামলার অভিযোগে নায়কের বিরুদ্ধে চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।মামলার বাদী রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যেন পশ্চিমবঙ্গে না ছড়ায় বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে, সেজন্য হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এতে কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর একটি টুইটের প্রসঙ্গও টানা হয়েছে।নাজিয়ারের আইনজীবী জানান, রণবীরের নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী টুইট করেছিলেন, ‘রণবীর সিংয়ের বদলে যদি একজন নারী নগ্ন ফটোশুট করতেন, তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন?’মুম্বাই পুলিশ আগামী ২২ আগস্টের মধ্যে রণবীরকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। সে মর্মে একটি নোটিশও পাঠানো হয়েছে। এরইমধ্যে পুলিশ নায়কের বাড়ি পর্যন্ত হানা দিয়েছিল। তবে তখন তিনি বাড়িতে ছিলেন না।রণবীরের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, আগামী ১৬ আগস্ট তিনি বাড়িতে ফিরবেন। তখন আবারও তার মুম্বাইয়ের বাড়িতে যাবে পুলিশ।