২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:২১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ধর্মব্যবসায়ীরা দেশকে আফগানিস্তান বানাতে পায়তার করছে——খাঁন মাসুদআউলিয়াদের হাত ধরেই দেশে ইসলাম এসেছে——– আক্তার হোসেন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

বন্দরে পবিত্র ফাতেহা-ই দোয়াজদহম উপলক্ষে সেলসারদি গাউছিয়া দরবার ওয়াকফ স্টেটে ২দিন ব্যাপী উরশে গাউসুল আজম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতভর স্বাস্থ্য বিধি মোতাবেক ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমের এর আনুষ্ঠানিকতা শেষ হয়। দোয়ায় প্রধাণ অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণের অসুস্থতাজনিত কারণে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ। তিনি বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের থেকে দূরে থাকতে হবে। এদেশ ৩৬০ আউলিয়ার দেশ আমরা সেটা বিশ্বাস করি। যারা মাজার পূজার কথা বলে পীর আউলিয়াদের দূর্নাম করে তারা আর কেউ নয় ইসলামের শত্রু।
কিছু ইসলামি লেবাসদারী মৌলবাদী সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায়। তারা আমাদের দেশকে আফগানিস্তান বানাতে চায়। তাদের জেনে নেয়া উচিৎ বাংলার সুন্নি-জনতা সর্বদা একত্রিত আছে। ধর্ম নিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের স্বপ্ন কখোনো পূরন হবে না৷
আক্তার হোসেন বলেন, উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় পীর আউলিয়ার মাধ্যমে। আজকে আমাদের এই দেশে ৩৬০জন আউলিয়ারা না আসলে আমরা ইসলামের ছোঁয়াও পেতাম না। আল্লাহ এখনো আমাদের জন্য পীর আউলিয়াদের আমাদের মাঝে রেখেছেন। আমরা তাদের সম্মান করব। আল্লাহ আমাদের সম্মানিত করবেন।
মোনাজাত পরিচালনা করেন, উল্লেখিত দরবার শরিফের মোতাওয়াল্লী পীর শাহসূফী মাওঃ সৈয়দ হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন,সমাজ সেবক আব্দুর রঊফ, যুবলীগ নেতা মাসুম আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারুন প্রধাণ, যুবলীগ নেতা ডালিম হায়দার,শেখ মমিন,জুবায়ের আহমেদ প্রমুখ।