২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৪৭ হাজার ৯১০ জন হাজি দেশে ফিরেছেন। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।বুধবার (৩ আগস্ট-রাত ২টা) দেওয়া সবশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৩৩টি ফিরতি ফ্লাইটে ৪৭ হাজার ৯১০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৪টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭টি ফ্লাইট।এবার হজে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় মারা গেছেন ৪ জন এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।