২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেশে টিকা নিলেন পৌনে দুই লাখের বেশি মানুষ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর তৃতীয় দিন (গতকাল মঙ্গলবার) শেষে মোট ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন টিকা নিয়েছেন। এর আগে, রোববার সারাদেশে গণটিকাদান শুরু হয়। প্রথম দুদিনে টিকা নেন ৭৭ হাজার ৬৬৯ জন। গতকাল মঙ্গলবার একদিনেই টিকা নেন ১ লাখ ১ হাজার ৮২ জন। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতেই টিকা নেন ১২ হাজার ৫১৭ জন। রাজধানীর মোট ৪৭টি হাসপাতালে এসব টিকা দেয়া হয়।

অন্যদিকে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার টিকা নেয়াদের মধ্যে ২০৭ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। এর আগে সোমবার টিকা নেয়া ৯২ জন এবং রোববার টিকা নেয়া ২১ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দেশের এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। টিকা নিতে আগ্রহীদের http://www.surokkha.gov.bd– এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হচ্ছে।