২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেশে জীবনের কোনো মূল্য নেই : মঈন খান

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘কোটি কোটি মানুষের দেশে জীবনের কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে অর্থ-বিত্ত-বৈভব, যার কাছে অর্থ, বিত্ত আছে তিনি সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সমাজের বিবর্তনে বিগত ১০ বছরে আমরা কী তাই দেখছি না? এখানে দরিদ্র মানুষের জীবন কীভাবে চলে কেউ এ খবরও রাখছে না।’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলরুমে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গণফোরাম আয়োজিত নাগরিক শোকসভায় তিনি একথা বলেন।

মঈন খান বলেন, ‘চুঁড়িহাট্টায় কতজন মারা গেছেন? নিউইয়র্ক টাইমসের হিসাবে ১১০ জন মারা গেছেন। আমাদের সরকারের হিসাবে ৬৯ জন, ঢাকার পত্র-পত্রিকায় দেখেছি ৮১ জন। আপনারা কী রানা প্লাজার ট্র্যাজেডির কথা ভুলে গেছেন।’

পুরান ঢাকা কেমিক্যালের গোডাউন অপসারণ প্রসঙ্গ সাবেক এ মন্ত্রী বলেন, ‘কেমিক্যাল সামগ্রী মুহূর্তের মধ্যে জ্বলে উঠে ধব ধব করে মানুষের জীবন কেড়ে নেয়। কথাগুলো সত্যি। বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? কে সরাবে? কীভাবে সরাবে?’

তিনি বলেন, ‘কিছুদিন আমি পরিকল্পনার দায়িত্বে ছিলাম সেই অভিজ্ঞতা থেকে আমি যদি বলি – কালকেই সরিয়ে নাও, কালকে কিন্তু সরানো যাবে না। আপনারা দেখেছেন হাজারিবাগে চামড়ার কারখানা সরাতে কত বছর সময় লেগেছে, এখনও সম্পন্ন হয়নি-এটাই বাস্তবতা। সেজন্য প্রয়োজন সুষ্ঠু ও বাস্তব সম্মত পরিকল্পনা।’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ।