২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দুর্গাপূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‌্যাব ডিজি

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ | আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।তিনি বলেন, তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‌্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

আজ সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।র‌্যাব ডিজি বলেন, জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন, র‌্যাব আরও স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র‌্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। সব কিছু বিবেচনায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।৫০ থেকে ৬০ জন যুবক ঘর ছেড়েছে। সেটা পূজায় কোনো ধরনের হুমকি কি না? সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন?- জানতে চাইলে র‌্যাব এম খুরশীদ হোসেন বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারব। আমরা এটা নিয়ে কাজ করছি।তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের, বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র‌্যাব ফোর্সেসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও র‌্যাব কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, সব ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে। দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

এ সময় র‌্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ দেন।আরও উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‌্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং), র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান এবং র‌্যাব সদরদপ্তরের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।