২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দুবাই-বেঙ্গালুরু রুটে চালু হচ্ছে দ্বিতল বিমান

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

এখন ভারতের বেঙ্গালুরু থেকেও দ্বিতল বিমানে উঠতে পারবেন যাত্রীরা। এর আগে এখানকার যাত্রীদের জন্য এমন সুযোগ ছিল না। কেবল মুম্বাই থেকে নিতে হতো এ বিমান পরিষেবা। দ্বিতল এই বিমানে রয়েছে একাধিক বিলাসবহুল পরিষেবা। রয়েছে যাত্রীদের শোয়ার ব্যবস্থা, গোসলের জায়গা ও স্পা। এর ভেতরে রয়েছে ওয়াইফাই পরিষেবাও।

আগামী ৩০ অক্টোবর থেকে দুবাই ও বেঙ্গালুরুর মধ্যে চালু হচ্ছে এ৩৮০ বিমান পরিষেবা। বিশ্বের সবচেয়ে বড় যাত্রিবাহী বিমান এটি। প্রায় ৫১০ থেকে ৫৭৫ টনের কাছাকাছি ওজনের দ্বিতল এই বিমানের দৈর্ঘ্য ৭৩ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। মাটি থেকে ৪৩ হাজার ১০০ ফুট উপরে উড়তে পারে বিমানটি।উন্নত প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বেঙ্গালুরু থেকে পরিচালনা করবে পরিবহণ সংস্থা এমিরেটস। এই মুহূর্তে বিশ্বজুড়ে ১১৮টি এ ধরনের বিমান চালু রয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পর্যন্ত চলবে এই বিমান।