২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দুই দুই ডোজের টিকা কার্ড নিয়ে গেলেই মিলবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

৬০ বছরের অধিক বয়সের নাগরিক এবং করোনার সম্মুখসারির যোদ্ধারা করোনা টিকার দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার জন্য সুরক্ষা অ্যাপসকে হালনাগাদ করা এখনো সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। সংক্রমণ কমে গেছে, এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত দেশে প্রথম ডোজ করোনা টিকা দেয়া হয়েছে ৭ কোটি মানুষকে। যা শতকরা হিসেবে প্রায় ৬০ ভাগ। দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে সাড়ে ৪ কোটি মানুষকে, শতকরা হিসেবে তা ৩০ ভাগ। তিনি আরো বলেন, ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট সরকারের। এখন পর্যন্ত দেয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশেও ধরা পড়েছে। তিনি বলেন, এখনো অনেকেই মাস্ক পরেননা। সেই সাথে যথাযথভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধিও। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারাদেশের মানুষ যাতে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জানান, বাংলাদেশে থেকে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ, প্রধানমন্ত্রীর সফরে চুক্তি করবে দুই দেশ।