২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দুই দফা দাবিতে মেরিন ছাত্র পরিষদের মানববন্ধন

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

দুই দফা দাবিতে মেরিন ছাত্র পরিষদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর বরাবর দুই দফা দাবিতে এক মানববন্ধন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মো. আশিক আল মামুন, মো. আল আমিন, মো. আব্দুল হাকিম, খালিদ মোহাম্মদ আক্কাশ ও মো. গোলাম আজম প্রমুখ। বন্দরে অবস্থিত মেরিন শিক্ষার্থীরা মানববন্ধনে  দুই দফা দাবি উত্থাপন করে বলেন, ১. ২০১০ সাল থেকে অদ্যবধি ও ভবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। ২. মারচেন্ট সিপ-এ ১২ মাস সী-সার্ভিস সম্পন্ন করার পর কোসি ক্লাশ-৩ পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ প্রদান করতে হবে। ১৯৮৮ সাল থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজির ছাত্ররা সিডিসি পেত। খুবই হাস্যকর বিষয় ২০১০ সাল থেকে চাকুরীর স্বল্পতার কারণ দেখিয়ে এ সিডিসি বন্ধ করে দেয়া হয়। প্রায় এক যুগ হয়ে গেলেও সেই কাঙ্খিত সিডিসির দেখা পাচ্ছে না ডিপ্লোমা মেরি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এ ছাড়াও (বিআইএমসিও)র ২০২১ সালের প্রকাশিত এক রির্পোট অনুসারে ২০২৬ সালের মধ্যে বিশ্ব প্রায় ৮৯ হাজার ৮’শ জন অফেয়ারের সংকটে পড়তে যাচ্ছে। অভিজ্ঞতার আলোকে এ সকল মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন ১৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। গত ৮ নভেম্বর হইতে আমরা সিডিসির দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছি।