২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:২৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দুই কিশোরের পেটের ভেতর থেকে উদ্ধার হলো ১৭৫৫ পিস ইয়াবা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে পেটের ভেতর করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় দুই কিশোর মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। পরে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতর থেকে বের করা হয় ১ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট।
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. শামীম (১৮) ও মো. খোকন মিয়া (১৮) নামে দুই কিশোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে এরা পেটের ভেতর ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। এরপর এক্স-রে করে তাদের পেটে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিশেষ পদ্ধতিতে সেগুলো বের করা হয়। আটককৃত মোঃ শামিম (১৮) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকসেদপুর চানপুর এলাকার মো. এলাই মিয়ার ছেলে এবং মো. খোকন মিয়া (১৮) একই এলাকার মৃত তাহের মিয়ার ছেলে। ।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানির কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে পেটের ভেতর করে মাদক পাচারের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোর্পদ করা হয়েছে।