২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দীপিকা-সারা-শ্রদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে নজর, দেখা হচ্ছে আয়-ব্যয়ের হিসাব

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের মাঝেই মাথাচাড়া দিয়েছে মাদক মামলা। অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বর্তমানে সামনে এসেছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রাকুলপ্রীত সিংয়ের নামও। তাদেরও ইতিমধ্যেই জেরা করেছে। তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল। সূত্রের খবর, এবার ওই অভিনেত্রীদের আর্থিক আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গেছে, দীপিকা, সারা, শ্রদ্ধা, রাকুলপ্রীত গত ৩ বছর ঠিক কত টাকা আয় করেছেন এবং কত টাকা ব্যয় করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তারা ক্রেডিট কার্ড ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। আদতে মাদক কেনাবেচার ক্ষেত্রে তারা টাকা লেনদেন করেছেন কিনা, তা খতিয়ে দেখতেই মূলত এবার ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এনসিবি’র কাছে জেরায় ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন। শ্রদ্ধা কাপুর জানিয়েছেন তিনি যে পার্টিতে গিয়েছিলেন সেখানে মাদক ছিল। তবে তিনি মাদক সেবন করেননি। সারা আলি খান জানিয়েছেন, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় তিনি সুশান্ত সিং রাজপুতকে মাদক নিতে দেখেছেন। তবে তিন অভিনেত্রীই নিজেরা মাদক নেননি বলেই দাবি করেছেন। সূত্রের খবর, দীপিকা নাকি এনসিবি কর্তাদের সামনে জেরায় কেঁদে ফেলেন। তার উত্তরে খুশি নন তদন্তকারীরা। খুব শীঘ্রই এই তিন অভিনেত্রীকে ফের এনসিবি ডেকে পাঠাতে পারে বলেই সূত্র মারফত জানা গেছে।

এদিকে, করণ জোহরের হাউস পার্টির ভাইরাল ভিডিও নিয়েও জলঘোলা হচ্ছে যথেষ্ট। ইতিমধ্যেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ম্যানেজার ক্ষিতীশ প্রসাদকে নিজেদের হেফাজতে নিয়েছে এনসিবি। তিনি এনসিবি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন।  তার দাবি, মিথ্যে অভিযোগের ভিত্তিতে এনসিবি নাকি করণ জোহরকে ফাঁসানোর চেষ্টা করছে।  ক্ষিতীশ বলেন, “এনসিবির আধিকারিক সমীর ওয়াংখেড়ে স্পষ্ট জানিয়েছেন করণ জোহরের নামে অভিযোগ করলে আমাকে ছেড়ে দেওয়া হবে।”  এছাড়াও বাড়ির ব্যালকনি থেকে শুধুমাত্র সিগারেট উদ্ধার হওয়া সত্ত্বেও কীভাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করল তাকে, সেই প্রশ্নও তুলেছেন ক্ষিতীশ। যদিও এনসিবি ক্ষিতীশের তোলা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে।