২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দীপিকা আত্মহত্যা করতে চেয়েছিলেন

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। হলিউড সিনেমাতেও অভিনয় করেছেন এ নায়িকা।কিন্তু এক সময় দীপিকাও মানসিক অবসাদে ভুগেছেন। আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের অবসাদের গল্প শুনিয়েছেন এ অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি তখন ক্যারিয়ারের শীর্ষে ছিলাম। জীবনে সব ঠিকঠাকই চলছিল। মন খারাপের কোনো বিশেষ কারণ ছিল না। কিন্তু আমার মন ভালো ছিল না। আমি ভেঙে পড়ি। তখন আমি শুধু ঘুমাতে চাইতাম। কারণ ঘুমই ছিল আমার পালানোর একমাত্র উপায়। আমি তখন আত্মহত্যার কথা ভাবতাম। আমার বাবা-মা বেঙ্গালুরুতে থাকতেন, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসতেন। আমি তখন তাদের দেখাতাম যে, আমি খুব ভালো আছি।’নিজের খারাপ লাগাগুলো আপনজনদেরও বলতে পারতেন বলে জানান দীপিকা। তার ভাষায়, ‘একদিন বাবা-মা যখন বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছিলেন তখন আমি কান্নায় ভেঙে পড়ি। মা আমায় জিজ্ঞেস করেন, কেন কাঁদছি? কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? কাজের ক্ষেত্রে কিছু ঘটেছে কিনা? আমার কাছে কোনো উত্তর ছিল না। কারণ সেরকম কোনো বিষয় ছিল না। মা সঙ্গে সঙ্গেই সিম্পটম দেখে বুঝতে পারে যে আমি অবসাদে ভুগছি। হয়তো সৃষ্টিকর্তা তখন মাকে আমার কাছে পাঠিয়েছিলেন।’ব্যক্তিগত জীবনে একাধিক ব্যক্তির সঙ্গে দীপিকার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এর মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর এ অভিনেত্রী ভীষণ ভেঙে পড়েছিলেন বলে বলিপাড়ায় খবর চাউর হয়। বর্তমান অভিনেতা রণবীর সিংয়ের ঘরণী দীপিকা পাড়ুকোন।