২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৫৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দীপিকার ছবি ভাইরাল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

সমুদ্র সৈকতে বসে আছেন দীপিকা পাড়ুকোন। পরনে বিকিনি। এলোমেলো তার মাথার চুল। তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য খেলে গেলেও তাতে মন নেই নায়িকার। বরং একদৃষ্টিতে তাকিয়ে আছেন তার পাশে বসা সিদ্ধান্তর দিকে। তারা দুজনেই আলোচনায় ব্যস্ত। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে এমন রূপে দেখা যায় দীপিকাকে, যা এখন অন্তর্জালে ভাইরাল।  শকুন বাত্রার পরবর্তী সিনেমা ‘গেহরাইয়া’। এ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা-সিদ্ধান্ত। এ সিনেমারই স্থিরচিত্র এটি। এ ছাড়া আরেকটি ছবি শেয়ার করেছেন দীপিকা। তাতে দেখা যায়, সমুদ্রের পারে দাঁড়িয়ে সূর্যান্ত দেখতে মগ্ন সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের কাঁধে মুখ লুকিয়ে রয়েছেন দীপিকা। এ দুই তারকার এমন রোমান্টিক দৃশ্য নজর কেড়েছে নেটিজেনদের।

এসব ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন-‘হ্যাঁ, একটু বেশি অপেক্ষা করতে হলো। কিন্তু কথায় আছে সবুরে মেওয়া ফলে! আশা করছি, সেটাই সঠিক হবে। আমি বিশ্বাস রেখেছি এমন একটা বিষয়ের অংশীদার হতে যা সত্যিই ম্যাজিক্যাল বলে বিশ্বাস করি। আমার হৃদয়জোড়া ভালোবাসা এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাদের ভালোবাসার এই ফসলটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেৃ।’ দীপিকা-সিদ্ধান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে, ধৈর্য্য কারওয়া। বহুল চর্চিত এ সিনেমা প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশন। সোমবার (২০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। আগামী ২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি।