২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দায়িত্ব অবহেলার কারনেবন্দরে সরকারি টেলিফোনের কদর কমেছে

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

দায়িত্ব অবহেলা ও নি¤œ মানের সেবা প্রদানের কারনে নারায়নগঞ্জ বন্দরে সরকারি টেলিফোনের কদর কমে গেছে। এক সময়ে সরকারি টিএন্ডটি সংযোগ বন্দর উপজেলায় ব্যপক চাহিদা ছিল। গ্রাহক সেবার মান নি¤œমুখি হওয়ার কারনে বর্তমানে সরকারি টেলিফোনের কদর নেই বন্দরে। টিএন্ডটি অফিসের কর্মকর্তাদের গাফলতির কারনে নানা সমস্যায় জর্জরিত টেলিফোন সংযোগগুলো। বন্দর উপজেলার গুরুত্বপুর্ণ সরকারি অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে টেলিফোনের সংযোগে দেখা গেলেও আদাও কোন সংযোগ পাওয়া যায়নি সেখানে। অথচ প্রতিমাসেই তাদের টেলিফোন লাইন চার্জসহ বিল পরিশোধের জন্য গুনতে হয় শত শত টাকা কারন এ উপজেলার টিএন্ডটি অফিসের কর্তব্যরত কর্র্মকর্তা কর্মচারীরা চলে তাদের নিজেস্ব গতিতে। টেলিফোনের সংযোগ থাকুক আর না থাকুক এ নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়নগঞ্জ বন্দর উপজেলা পরিষদসহ বন্দরের গুরুত্বপুর্ণ সরকারি অফিস গুলোতে টেলিফোনের লাইন আছে কিন্তু সেই টেলিফোন গুলোতে কোন প্রকার সংযোগ পাওয়া যায় না। দিন বদলের পালা নিয়ে বাংলাদেশ এখন ডিজিটাল নেটওর্য়াকের আওতায় আসলেও সরকার টিএন্ডটি ব্যবস্থা চালু রাখার জন্য প্রতি বছরই এই খাতে লাখ লাখ টাকা ব্যয় করে যাচ্ছে। বাংলাদেশ টিএন্ডটি বোর্ড ও টেলি যোগাযোগের আওতায় দায়িত্বে আছে শত শত কর্মকর্তা কর্মচারী।

গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার টিএন্ডটি অফিসের বেহাল দশা। অফিসের প্রধান গেট না খুলতে খুলতে লতা পাতায় জর্জরিত ও গেটে মরিচা ধরে ব্যবহারের অনপুযোগি হয়ে পরেছে। আশপাশে নোংরা হয়ে রয়েছে এবং মাদক সেবনের আস্তানা হয়ে উঠেছে। অভিযোগের জন্যও নেই কোন বক্স। এ বিষয়ে বন্দর টেলিফোন অফিসের লাইনম্যন মো: নাছির উদ্দিন বলেন, বন্দরে প্রায় ৮শত লাইন চালু ছিল। কমতে কমতে এখন ৬০/৭০ টি লাইন রয়েছে। আমাদের অফিসে ৫ জন ষ্টাফ রয়েছে তাদের মধ্যে অনেকেই অফিসে আসে না আমার একাই সব দেখতে হয়।

এ বিষয়ে বন্দর টেলিফোন অফিসের জুনিয়র সহকারী ম্যানেজার মো: হাবিবুর রহমান জানান, বিভিন্ন রাস্তা ড্রেনের কাজের সময় আমাদের কেবল কাটা পরেছে যার ফলে সংযোগ বিছিন্ন রয়েছে। আর অফিস ষ্টাফ অনুপস্থিত থাকার বেপারটা আমি ব্যবস্থা নিবো। আমাদের প্রধান গেট ব্যবহারের অনপযোগি হয়ে পরেছে নিরাপত্তার জন্য গেটের জন্য আবেদন করেছি।