২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দরিদ্ররা যেন বিনামূল্যে করোনার ভ্যাকসিন পায়: জিএম কাদের

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হলেই যেন দেশের প্রতিটি হত দরিদ্র মানুষ বিনামূল্যে তা পেতে পারে। আগে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। যাদের পয়সা আছে তারা ভ্যাকসিন পাবে, আর যাদের পয়সা নেই তারা ভ্যাকসিন পাবে না এমন পরিস্থিতি যেন না হয়। সবাই ভ্যাকসিন পাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্বস্ত করেছেন, আমরা তার বক্তব্যে আশ্বস্ত হয়েছি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

করোনার চিকিৎসার বিষয়ে জিএম কাদের বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যে সকল হাসপাতালে করোনা চিকিৎসা সেবা আছে, সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আর যে সকল হাসপাতালে করোনা ইউনিট নেই, সে সকল হাসপাতালগুলোতে করোনা ইউনিট জরুরি ভিত্তিতে চালু করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, করোনা নিয়ে দেশের মানুষ মারাত্মক বিভ্রান্তিতে আছে। কেউ জানে না দেশে করোনা সংক্রমণ বেড়েছে, নাকি কমেছে। আবার করোনায় মৃত্যু হার বেড়েছে, নাকি কমেছে তাও পরিষ্কার নয়। স্বাস্থ্য বিভাগ বলছে- করোনা ইউনিট ফাঁকা, চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে। কিন্তু এখনো করোনা আক্রান্ত রোগী নিয়ে মানুষের হাসপাতালে-হাসপাতালে ছোটাছুটির সংবাদ পাওয়া যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে আছে জাতীয় পার্টি। সচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টি। এছাড়া সারাদেশে নেতা-কর্মীরা অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। জাতীয় পার্টি শক্তিশালী টেলিমেডিসিন টিম করে সাধারণ মানুষকে এখনো চিকিৎসা সহায়তা দিচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও সহ বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের দাফন করতে টিম করেছে।

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. আনোয়ার হোসেন তোতা, মো. আনিস উর রহমান খোকন, সমাজ কল্যাণ সম্পাদক এম.এ. রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক প্রমুখ।