২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

তৃতীয় স্বামীর বিরুদ্ধে শ্রাবন্তীর খোরপোষের মামলার স্থগিতাদেশ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ | আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

তৃতীয় বিয়েও ভেঙেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে একই ছাদের নিচে না থাকলেও কাগজে-কলমে তারা এখনও স্বামী-স্ত্রী। তবে বিয়েবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন।  ২০২১ সালে প্রকাশ্যে আসে বিয়েবিচ্ছেদের পাশাপাশি রোশনের বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন অভিনেত্রী। এবার সেই মামলার অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যম টিভিনাইন বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। এ নিয়ে সংবাদমাধ্যমটিকে রোশনের আইনজীবী বলেন, ‘আদালত জানিয়েছে, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত।’এ প্রসঙ্গে রোশনের সিংয়ের জানান, আদালতের সিদ্ধান্তে তিনি খুশি। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, তৃতীয় স্বামী রোশনের কাছে মাসে প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী।অন্যদিকে রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই আবাসনের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই নিয়ে বরাবারই মুখে কুলুপ এঁটে থেকেছেন শ্রাবন্তী।