২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

তৃতীয় সন্তান নিয়ে রোমাঞ্চিত সাকিব দম্পতি

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

পরিবারে নতুন অতিথি আসার খবর আগেই দিয়েছিলেন। জানিয়েছিলেন- তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির- দুজনেই বেশ রোমাঞ্চিত। যুক্তরাষ্ট্রে সাকিবের ফিরে যাওয়ার বড় কারণ হলো বর্তমান কোভিড পরিস্থিতি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে স্ত্রীর পাশে শুধু স্বামীকে থাকতে দেওয়া হয়। তাই নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরতে হচ্ছে দেশসেরা ক্রিকেটারকে।

সাকিব বলেন, ‘আমার তৃতীয় সন্তান আসবে। সেটি নিয়ে রোমাঞ্চিত আমরা দুজন। একই সঙ্গে এ রকম পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকা জরুরি। তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থা অনেক খারাপ। সেখানকার হাসপাতালে স্বামী ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না। তাই এই সময়ে আমার থাকা খুব জরুরি।’ এদিকে নিজের ছুটি প্রসঙ্গে সাকিব জানিয়েছেন, তার চোট সারতেও লম্বা সময় লাগবে। ছুটিটা তাই দুই ধরনের। একটা হচ্ছে বাধ্য হয়ে, আরেকটা ব্যক্তিগত। যে ইনজুরিটা সেটা সারতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা এই ক্রিকেটারকে।