২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

তৃতীয়বারের মতো স্থগিত জাপানের চন্দ্রাভিযান

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

জাপানের মহাকাশ সংস্থা তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত করেছে। সোমবার রকেট উৎক্ষেপণের পরিকল্পিত সময়ের আধা ঘণ্টা আগে এই ঘোষণা আসে।প্রবল বাতাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। তবে পরবর্তী উৎক্ষেপণ প্রচেষ্টার কোনো তারিখ জানায়নি সংস্থাটি।

ভারতের চন্দ্রযান-৩ গত সপ্তাহে চাঁদে সফলভাবে অবতরণ করেছে।এই রকেটটি জাপানের দক্ষিণে অবস্থিত তানেগাশিমা দ্বীপ থেকে উৎক্ষেপণের কথা ছিল। এটি জাক্সা, নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসে) যৌথ উদ্যোগে নির্মিত একটি গবেষণা স্যাটেলাইট বহন করার কথা ছিল।

রকেট উৎক্ষেপণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা তাতসুরু তকুনাগা জানান, আবারও এই অভিযানের প্রস্তুতি নিতে অন্তত ৩ দিন সময় দরকার।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের আগেই এই অভিযান শুরু করতে হবে।গত সপ্তাহে ভারতের সাফল্যের আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদের বুকে মহাকাশ যান অবতরণ করাতে সক্ষম হয়েছিল। কিন্তু কোনো দেশ এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারেনি।রাশিয়ার মহাকাশযান কিছুদিন আগে বিধ্বস্ত হয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। ৪ বছর আগে ভারত আরও একবার চন্দ্রাভিযানের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।জাপান এর আগে নাসার আর্টেমিস-১ অভিযানের অংশ হিসেবে চাঁদে ওমোতেনাশি নামে একটি মহাকাশযান পাঠাতে চেষ্টা করেছিল। কিন্তু এই অভিযানও ব্যর্থ হয়।
খবর রয়টার্স