২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

তাইওয়ানের মূল ভূখন্ডে হামলার মহড়া চালালো চীন

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

চীন তাইওয়ানের মূল ভূখন্ডে হামলার মহড়া চালিয়েছে বলে দাবি করেছে তাইওয়ান। স্থানীয় সময় শনিবার মূল ভূখন্ডে হামলার এ মহড়া চালানোর সময়ে চীনের যুদ্ধ বিমান ও জাহাজগুলো শক্তি প্রদর্শনের মাধ্যমে তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে বলেও জানিয়েছে দেশটি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।   তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের মহড়ার পাল্টা প্রতিক্রিয়ায় তাইওয়ানের সেনাবাহিনী রেডিও সতর্কতা জারি করেছে। পাশাপাশি বিমান ও নৌ জাহাজের মাধ্যমে টহল কার্যক্রম এবং স্থল সীমানায় মিসাইল সিস্টেম অব্যাহত রেখেছে। শুক্রবার চীনের ৬৮টি যুদ্ধবিমান ও ১৩টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।

এর আগে এশিয়া সফরের অংশ হিসেবে চীনের হুঁশিয়ারি সত্ত্বেও গত মঙ্গলবার রাতে তাইওয়ান সফরে যান মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এদিকে পেলোসির তাইওয়ান ত্যাগের পরই বৃহস্পতিবার দেশটি ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। শুরু হওয়া মহড়াটি চীনের সর্বকালের সর্ববৃহৎতম সামরিক মহড়া বলে জানা গিয়েছে।এরই মধ্যে পেলোসির এ সফরের কড়া প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে চীন। তাইওয়ান প্রণালিতে ব্যাপক সামরিক মহড়া চালিয়ে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা স্থগিত করারও ঘোষণা দিয়েছে বেইজিং। চীন তাইওয়ানকে তাদের ভূখন্ডের অংশ বলে দাবি করে। আর সেই ভূখন্ডে সম্প্রতি ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো অবনতি ঘটেছে।