২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

তবে কী সেমিফাইনালে দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার?

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। আর মাত্র ১০টি ম্যাচ বাকি গ্রেটেস্ট শো অন দ্য আর্থের। ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের ছয়টি দল। আজ রাতেই পাওয়া যাবে শেষ আটের বাকি দুই দল।গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরুর আগে থেকেই নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে, মেলানো হচ্ছে হাজারও সমীকরণ। কার মাথায় উঠছে বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? কোন দলের হৃদয় ভেঙে কে-ই-বা করবে শিরোপা উদযাপন?

এতো সব সমীকরণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনালের হিসাব-নিকাশ। ফুটবল বোদ্ধারা ধারণা করছেন বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যদি তাই হয় তবে এটিই হবে ফুটবল ইতিহাসে প্রথম ঘটনা।কারণ এর আগে ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ আসরে সর্বমোট চারবার দেখা যায়। চারবারই ছিল দ্বিতীয় রাউন্ডে। যেখান দুইবার জিতেছিল ব্রাজিল। একবার ড্র এবং সবশেষ জিতে আর্জেন্টিনা। ৩২ বছর পর আবারও বিশ্বকাপ আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই। শেষ আটের লড়াইয়ে একই দিন মাঠে নামবে লাটিনের দুই পরাশক্তি। সেলেসাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া আর আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দল যদি নিজ-নিজ ম্যাচে জিতে যায় তবে দেখা মিলবে কাঙ্ক্ষিত মুহূর্তের। ৩২ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আর সে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ারা মুখোমুখি হবে ব্রাজিল। ওই দিন বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দল দুইটি।একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে জিতলেই মেসিরে উঠে যাবে শেষ চারে।