২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঢামেকে আগুন, সরানোর পর ৩ করোনা রোগীর মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৭ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগেছে। এ ঘটনায় স্থানান্তরের পর গুরুতর অসুস্থ তিন জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানিয়ে বলেন, ‘করোনা ইউনিটে বুধবার সকালে আগুনের ঘটনা ঘটে। আমরা ধারণা করছি বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।’

তিনি আরও বলেন, আগুনে দগ্ধ হয়ে কেউ মারা যায়নি। তবে আইসিইউতে অনেক গুরুতর রোগীরা থাকেন। তাদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজনের বয়স ষাটের বেশি। একজন পঞ্চাশের ঘরে। এর আগে বুধবার সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর জানায় ফায়ার সার্ভিস। ৮টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, আগুন ভয়াবহ ছিল না। ফায়ার সার্ভিস গিয়ে ওই ইউনিটে তিনজনকে পায়। তাদের কেউই দগ্ধ ছিলেন না। পরবর্তী সময়ে তাদের অন্য ইউনিটে স্থানান্তর করা হয়। এর আগে গত ৭ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনের চতুর্থ তলায় আগুন ধরে। ওই দিন দুপুর ১টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।