২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঢাবি ছাত্রীকে ধর্ষণ মামলা: ছাত্র অধিকার পরিষদের সোহাগ তিনদিনের রিমান্ডে

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগীতার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে, ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর কোতোয়ালি থানার ধর্ষণ মামলায় আসামি নাজমুলকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে, জামিনের বিরোধীতা করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী কোতয়ালি থানায় সাবেক ডাকসুর ভিপি নুরকে সহযোগী আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। মামলার বাদি ঢাবি শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এ মামলায় সাইফুল ইসলাম ও নাজমুল হুদ কারাগারে রয়েছেন।