২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঢাকা টেস্টে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের চোখরাঙানি

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

ঢাকা টেস্টে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে দ্বিতীয়দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও পিছিয়ে আছে ৩০৪ রানে। ফলোঅন এড়াতে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের এখনও করতে হবে অন্তত ১০৪ রান।

টেস্টে ফিরে সৌম্য সরকার প্রথম ওভারেই শট খেলতে গেলেন অনসাইডে। কাটা পড়লেন ব্যক্তিগত শূন্য রানে। নাজমুল শান্ত পেছনের পায়ে খেলতে গেলেন কাভার ড্রাইভ। গ্যাব্রিয়েলের বলে তিনিও ফিরলেন শুরুতেই। মুমিনুল হক (২১ রান) আউট হলেন স্পিনে শট খেলতে গিয়ে। আর আশা দেখানো তামিম ইকবাল (৪৪ রান) ফিরলেন আলজারি জোসেপের পেসে অনড্রাইভ খেলতে গিয়ে।

দ্বিতীয়দিন ইনিংস বড় করে লজ্জা এড়ানোর লড়াইয়ে মাঠে নামবেন ২৭ রানে অপরাজিত দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সঙ্গে নামবেন সাকিব আল হাসানের ইনজুরিতে মিডল অর্ডারে জায়গা পাওয়া মোহাম্মদ মিঠুন (৬)।

এর আগে মিরপুর শেরেবাংলার ফ্লাট উইকেটে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৯ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া ক্যারিবীয়দের হয়ে সিরিজের শেষ টেস্টে দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা জসুয়া ডি সিলভা। তাইজুলের বলে বোল্ড হয়ে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। তার আগে আলজারি জোসেপের সঙ্গে গড়েন ১১৮ রানের জুটি।

এছাড়া পেসার জোসেপ ৮২ রানের দারুণ ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। তার আগে বাংলাদেশ বোলারদের চাপে রেখে গুরুত্বপূর্ণ সময়ে ৯০ রানের ইনিংস খেলেন এনক্রুমাহ বোনার। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন মেহেদি মিরাজ। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৯৯তম উইকেট। জসুয়ার সঙ্গে ৮৮ রানের জুটি হয় বোনারের।

ওয়েস্ট ইন্ডির বড় রান হওয়ার পেছনে অবদান রাখেন দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জোহান ক্যাম্পবেল। তারা শুরুতে ৬৬ রান যোগ করেন। অধিনায়ক ব্রেথওয়েট ৪৭ রান করে ফিরে যান। তার আগে আউট হওয়া ক্যাম্পবেল করেন ৩৬ রান। এছাড়া জার্মেইন ব্লাকউড করেন ২৮ রান। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে চারটি করে উইকেট নেন পেসার আবু জায়েদ ও স্পিনার তাইজুল ইসলাম।