২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডিজে পার্টির কথা বলে কিশোরীকে ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

ডিজে পার্টির এক শিল্পীকে ধর্ষণ ও তার ভাগ্নিকে ধর্ষণচেষ্টার অভিযোগে বগুড়ায় পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ওই শিল্পীর বাবা শনিবার (৯ জানুয়ারি) সকালে বগুড়া সদর থানায় মামলা করেছেন। গত ৭ জানুয়ারি রাতে শহরের দত্তবাড়ি বেনীকুন্ড লেনের ভাড়া ফ্লাটে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত তিনজন হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমলপুর চরের ইউসুফ আলীর স্ত্রী ডিজে নিছা খাতুন নিহা (১৯), গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়ার আনিসার রহমানের ছেলে নয়ন মিয়া শাহ (৩০) ও গাইবান্ধা সদরের থানাপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৭)।

ধর্ষণের শিকার নারীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামী নিছা খাতুন নিহারের সঙ্গে  তার মেয়ে ও নাতনি বিভিন্ন স্থানে ডিজে পার্টির অনুষ্ঠান করে। নিহার মাধ্যমে আসামি রাজু ও নয়নের সঙ্গে তার মেয়ে ও নাতনির সঙ্গে আসামিদের পরিচয় হয়। রাজু পূর্ব পরিকল্পনা অনুসারে গত ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে দুই ভিকটিমকে নাচগানের কথা বলে নিহার শহরের দত্তবাড়ি বেনীকুন্ডু লেনে মিনকো প্যালেসের ভাড়া ফ্লাটের চতুর্থ তলায় নিয়ে যান। রাত ৯টার দিকে রাজু আহম্মেদ ফোনে আসামি নয়ন মিয়াকে ডেকে আনে। রাত সাড়ে ৯টার দিকে রাজু তার (বাদী) মেয়েকে এক রুমে এবং নয়ন নাতনিকে অপর রুমে নিয়ে যায়। বাদী উল্লেখ্য করেন, রাজু ভয় দেখিয়ে তার মেয়েকে রাতভর একাধিকবার ধর্ষণ করে। এছাড়া নয়ন তার নাতনিকে ধর্ষণের চেষ্টা করে। এ কাজে আসামি নিহা সহায়তা করে। পরে ভিকটিমরা কৌশলে ফ্লাট থেকে পালিয়ে বাড়ি এসে ঘটনা প্রকাশ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সোহেল রানা জানান, গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমদের ডাক্তারি পরীক্ষা ও তাদের আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।