২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডিআরইউ’র ভোট বুধবার , ২০ পদে লড়বেন ৪৩ প্রার্থী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

গামীকাল বুধবার (৩০ নভেম্বর) পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন। বুধবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল অবধি নির্বাচনে ভোটগ্রহণ চলবে। বিভিন্ন পদে মোট ৪৩ জন প্রার্থী এই নির্বাচনে লড়ছেন। তবে আপ্যায়ন সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক মনজুর আহসান বুলবুল। নির্বাচনে সভাপতি পদের জন্য তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সাবেক সভাপতি মুরসালিন নোমানী, বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৬ জন। তারা হলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, মাইনুল হাসান সোহেল, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া ও জামিউল আহসান সিপু ও সাবেক কার‌্যনিরর্বাহী মহিউদ্দিন। সহ-সভাপতি পদে দুজন প্রার্থী রয়েছেন। তারা হলেন, দীপু সারোয়ার ও গ্যালমান সফি। যুগ্ম সম্পাদকের ১টি পদের ৫ জন প্রার্থী। তারা হলেন, ফারুক খান, কামাল মোশারেফ, মঈনুল আহসান, নয়ন মুরাদ ও পবন আহমেদ।অর্থ সম্পাদক পদে প্রার্থী মোহাম্মদ জাকির হোসাইন ও সাখাওয়াত হোসেন সুমন।সাংগঠনিক সম্পাদক প্রার্থী দুইজন। তারা হলেন, সাইফুল ইসলাম ও আবদুল হাই তুহিন।দফতর সম্পাদক পদে লড়ছেন, কাওসার আজম ও রফিক রাফি।নারী বিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থী হলেন, মরিয়ম মনি সেজুতি ও রোজিনা রোজী।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে, কামাল উদ্দিন সুমন ও মেজবাহ উল্লাহ শিমুল।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকের পদে, মো. রাসিম মোল্লা ও তোফাজ্জল হোসেন রুবেল।

ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী, মো মাহাবুবুর রহমান ও রফিকুল ইসলাম মানিক। সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন, শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মোহম্মদ মঈনুদ্দিন। কল্যাণ সম্পাদক পদের জন্য লড়ছেন মো. তানভীর আহমেদ ও জাহাঙ্গীর কিরণ।  কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের জন্য প্রার্থী হয়েছেন ৯ জন। তারা হলেন, ইসমাইল হোসেন রাসেল, কিরণ শেখ, মহসিন বেপারী, মনিরুল ইসলাম মিল্লাত, ফারুক আলম, ইব্রাহীম আলী, শরিফুল ইসলাম, মোজাম্মেল হক তুহিন ও এস এম মুস্তাফিজুর রহমান। ৩০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।এদিকে সংগঠনের নিয়ম অনুযায়ী ভোটের আগের দিন অর্থাৎ ২৯ নভেম্বর (মঙ্গলবার) ডিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।