২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ট্রেন থেকে পড়ে গেলেন তরুণী………..!

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ | আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন এক তরুণী। কিন্তু তিনি পড়ে যান। ঠিক সেই মুহূর্তে নায়কের মতো ছুটে আসেন এক রেল পুলিশ। তিনি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখান থেকে তরুণীকে টেনে উদ্ধার করেন।

আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর ইরোড জংশনে। এই খবর জানিয়েছে দ্য হিন্দু।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। ঠিক ওই সময় কাঁধে ব্যাগ নিয়ে এক তরুণী দৌড়ে এসে সেই ট্রেনে চড়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান তিনি।

ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় রীতিমতো ঝুলতে থাকেন তরুণী। কিন্তু তিনি শক্ত হাতে উপরে ধরে ছিলেন, হাত ছাড়লেই একেবারে ট্রেনের নিচে চলে যেতেন।

ঠিক ওই সময় এক রেল পুলিশ দৌড়ে আসেন। তিনি তরুণীকে উদ্ধার করেন। রেল কর্তৃপক্ষ, যাত্রীদের এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার অনুরোধ করেছে।

ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি রেল পুলিশের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার নিরাপত্তা আপনারই হাতেই, কখনই চলন্ত ট্রেনে ঝুঁকি নিয়ে উঠবেন না কিংবা নামবেন না।’