২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ট্রাম্পের প্রস্তাবে অখুশি কিম, আলোচনা বিফল

ncitynews24
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০১৯ | আপডেট: শনিবার, ২ মার্চ, ২০১৯

গত বছরের জুনের নেই ঐতিহাসিক বৈঠকের পর দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন। কিন্তু প্রত্যাশার বিপরীতে আপাতত ব্যর্থ হলো উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি হওয়ার পরিকল্পনা।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বিগত কয়েক মাস ধরে চলছিল ‘ডিনিউক্লিয়ারাইজেশন’ বা পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দুই নেতার এই বৈঠকে তাই চোখ ছিল বিশ্বের সব সংবাদমাধ্যমের।

সম্প্রতি দুই দেশের পক্ষ থেকেই জানানো হয় যে, তারা উভয়ই এবারের বৈঠকে এ বিষয়ে ইতিবাচক ফলাফল আশা করছেন। ভিয়েতনামের এই বৈঠক শেষে ট্রাম্প ও কিমের একটি যৌথ বিবৃতিও দেয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প একাই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, কারণ বৈঠকের ফল আশানুরূপ হয়নি।

হ্যানয়ে দুই দিনব্যাপী বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, কিম জং উন উত্তর কোরিয়ার পক্ষে যে সব দাবি করেন তার সবটাই মানা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি। সব রকম নিষেধাজ্ঞা তুলে দেয়ার যে দাবি কিম করেন, তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প।

উত্তর কোরিয়ার বেশ কিছু স্থান থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন এই প্রস্তাব মেনে নিলেও যুক্তরাষ্ট্রের কাছে তাদের দাবিগুলি ট্রাম্প মেনে নেননি। ফলে, ব্যর্থ হয় এই আলোচনা।

পারমাণবিক শক্তি ছাড়াও আলোচনায় উঠে আসে উত্তর কোরিয়ার মাটিতে এক মার্কিন ছাত্র নিগ্রহের ঘটনা। আলোচনা হয় দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক নিয়েও। বৈঠক থেকে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের আশ্বাস আসবে, এমনটাই আশা করছিলেন অনেকে।