২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানদের জয়জয়কার

ncitynews24
প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০১৯ | আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ম্যাচের দৈর্ঘ্য যত ছোট, আফগানদের শক্তি তত বেশি- এ কথাটি নিয়মিতই শোনা যায় বিশ্ব ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান ক্রিকেট দলের ব্যাপারে। যার প্রমাণ মেলে প্রতিনিয়তই। কেননা পঞ্চাশ ওভারের ওয়ানডে ক্রিকেটের তুলনায় বিশ ওভারের টি-টোয়েন্টিতেই যে বেশি উজ্জ্বল আফগানরা।

এর কারণ অবশ্যই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের আলোকছটা। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরাদের কাতারেই ফেলা যায় লেগস্পিনার রশিদ খান, অলরাউন্ডার মোহাম্মদ নাবী কিংবা ব্যাটসম্যান হযরতউল্লাহ জাজাইকে।

আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটটা দারুণ খেলেন তারা। সবশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। সে সিরিজে উজ্জ্বল ছিলেন রশিদ, নাবী, জাজাইরা। যার পুরস্কার মিলেছে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও।

ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার তিন বিভাগেই শীর্ষ দশে প্রতিনিধি রয়েছে আফগানিস্তানের। এর মধ্যে সবার ওপরে রয়েছেন রশিদ খান। সিরিজের শেষ ম্যাচে ৪ বলে ৪ উইকেট তুলে নিয়ে সুসংহত করেছেন বোলিং র‍্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান। তার বর্তমান রেটিং ৭৮০। যেখানে দ্বিতীয় স্থানে থাকা শাদাব খানের রেটিং ৭২০। বাংলাদেশের সাকিব আল হাসান ৬৫৮ রেটিং নিয়ে অবস্থান করছেন র‍্যাংকিংয়ের সাত নম্বর স্থানে।

অন্যদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ডবুকে তোলপাড় করে ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলেছেন জাজাই। যা তাকে তুলে এনেছে সোজা ব্যাটিং র‍্যাংকিংয়ের সাত নম্বর স্থানে। এক লাফে ৩১ ধাপ উপরে উঠে আসা জাজাইয়ের রেটিং ৭১৮। শীর্ষে থাকা বাবর আজমের ঝুলিতে রয়েছে ৮৮৫ রেটিং পয়েন্ট।

অন্যদিকে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে নিজের তৃতীয় স্থানটা আরও সুসংহত করেছেন মোহাম্মদ নাবী। আইরিশদের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ১৮১ স্ট্রাইকরেটে ১৪৭ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩০। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সঙ্গে দুরত্বটা মাত্র ৮ পয়েন্টের। ৩৯০ রেটিং নিয়ে দুজনেরই ধরাছোঁয়ার বাইরে গ্লেন ম্যাক্সওয়েল।