২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলকে সাকিব

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সুপারস্টার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই নতুন এ রেকর্ড ছুঁয়েছেন তিনি।

গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার প্রতিনিধিত্ব করছেন এ তারকা অলরাউন্ডার।

শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এ জন্য তার প্রয়োজন ছিল তিন রান। জেমকন খুলনার হয়ে ওপেনিংয়ে নেমে তিন রান করেই আউট হয়ে যান সাকিব।

টি-টোয়েন্টির ইতিহাসে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানো ৬৫তম ক্রিকেটার সাকিব। এছাড়া, ২০ ওভারের এ ফরম্যাটে তার সংগ্রহ মোট ৩৫৫ উইকেট। একই ফরম্যাটে তার আগে সাড়ে তিনশ উইকেট শিকারের গৌরব আছে মাত্র পাঁচজনের। তবে ব্যাটিং-বোলিংয়ের উভয় তালিকাতেই নাম ওঠানো দ্বিতীয় খেলোয়াড় সাকিব।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন এ ইতিহাস গড়তে মোট ৩১১ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।