২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টিকিট রি-ইস্যু ছাড়াও দেড় হাজার টোকেন দেবে সৌদি এয়ার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

পরিস্থিতি বিবেচনা করে দেড় হাজার টোকেন দেওয়ার কথা জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। একইসঙ্গে ভিসার মেয়াদ অনুযায়ী এখন থেকে টিকিট রি-ইস্যু করার কথাও জানায় সংস্থাটি। আজ রোববার (৪ অক্টোবর) এ কথা জানানো হয়।

সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জি এম জাহিদ হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে দেড় হাজার টোকেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রবাসীরা যে ফরম পূরণ করে জমা দিয়েছেন, তা যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে তাদের আগে টোকেন দেওয়া হবে। এ নিয়ম অনুযায়ী প্রথমে দেড় হাজার টোকেন দেওয়া হবে। যদিও এতদিন সৌদি এয়ারলাইন্স রিটার্ন টিকিটের মেয়াদ ধরে টিকিট রি-ইস্যু করেছে। টিকিট ক্রয়ের তারিখ ধরে এ সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু রোববার টোকেনের জন্য সোনারগাঁও হোটেলে অন্তত ১২-১৬ হাজার লোকের সমাগম ঘটে। এতে সোনারগাঁও হোটেল অবরুদ্ধ হয়ে পড়ে ও চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে সমস্যা সমাধানে এ উদ্যোগের কথা জানায় সংস্থাটি। এ হোটেলের এক পাশেই অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কার্যালয়।