২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘টাইমস’র প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ | আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিখ্যাত ব্রিটিশ ম্যাগাজিন ‘টাইমস’ থেকে প্রকাশ হয়েছে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা। যেটি প্রস্তুত করা হয়েছে পাঠকদের ভোটে। আর এই তালিকায় সবাইকে টপকে শীর্ষস্থান দখল করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১২ লাখ পাঠক ভোট দিয়েছেন এই জরিপে। এর মধ্যে সর্বোচ্চ ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারির মতো ব্যক্তিকে।

‘টাইমস ১০০’ শীর্ষক এ তালিকায় শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি নারীরা, যারা স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইরানের মোরাল পুলিশের নির্যাতনে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পরই ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির সচেতন নারীরা। জরিপে তারা পেয়েছেন ৩ শতাংশ ভোট।তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যারা ২০২০ সাল থেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের ভোটের পরিমাণ২ শতাংশ।  চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের নাম। তারা ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে জায়গা হয়েছে লিওনেল মেসির। তিনি পেয়েছেন ১ দশমিক ৮ শতাংশ ভোট।আগামী ১৩ এপ্রিল ‘টাইমস ১০০’র পুরো তালিকাটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ম্যাগাজিনটি।বলা প্রয়োজন, শাহরুখ খান এ বছর আলোচনার কেন্দ্রে রয়েছেন ‘পাঠান’ সিনেমার সুবাদে। চার বছর পর এই সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় ফিরেছেন। বিশ্বজুড়ে এটি বিপুল সাড়া জাগিয়েছে। বলিউডের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে হাজার কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এছাড়া চলতি বছর তার ‘জাওয়ান’ ও ‘ডানকি’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র : টাইমস