২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঝুঁকিপূর্ণ সাঁকো চলাচলের এক মাত্র ভরসা

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

ঝুঁকিপূর্ণ সাঁকো চলাচলের এক মাত্র ভরসা

মো: সহিদুল ইসলাম শিপু: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডস্থল বারইপাড়া এলাকার মানুষের চলাচলের এক মাত্র ভরসা একটি কাঠ বাঁশের সাঁকো। দেশব্যাপী নাসিকের উন্নয়নের সুনাম থাকলেও উন্নয়নবঞ্চিত এ এলাকায় একাধিক পরিবার।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়মিত ট্যাক্স পরিশোধ করেও তারা পাছেনা নাসিকের উন্নয়নের ছোঁয়া।

সরেজমিনে দেখা যায়, নাসিক ২১ নং ওয়ার্ডস্থল বারইপাড়া এলাকার মানুষের চলাচলের উপায় একটি দীর্ঘ কাঠ ও বাঁশের সাঁকো। যা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষের চলাচল করছে। নেই কোন ল্যাম্পপোস্ট দিনের আলো শেষ হতেই নেমে আসে অন্ধকার এতে করে মাদক ব্যবসায়ীরা তাদের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে এ এলাকা। ময়লা অবর্জনা ও পচা দূর্গন্ধ যা বসবাসের অনুপযোগী। ছোট ছোট শিশুদের পার্শ্ববর্তী এলাকার স্কুলে যেতে হয় এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে।

আলী আহম্মেদ, আব্দুর রশীদসহ একাধিক ব্যক্তি বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েও পাচ্ছিনা কোন সিটির সুযোগ সুবিদা। নিয়মিত ট্যাক্স দিয়েও বঞ্চিত আমরা সিটির সুবিধা থেকে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের কাছে অসংখ্যবার গিয়েও কোন লাভ হয়নি। সইতে না পেরে মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভি কাছে গত ২ বছর আগে আমরা এলাকাবাসী লিখিত ভাবে জানিয়েছি কোন ফলাফল পাছিনা। আমরা খালি শুনি আমাদের মেয়র উন্নয়ন পাগল তা বাস্তবে দেখছিনা আমাদের একটি ড্রেনের জন্য আজ ১০ থেকে ১২ বছর তাদের পিছন পিছন গুরোও কোন লাভ হচ্ছেনা। রাস্তা ড্রেন না থাকায় এই ঝুঁকিপূর্ণ সাঁকোই আমাদের চলাচলের এক মাত্র ভরসা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহিন মিয়া বলেন, আমার কাছে বারইপাড়া এলাকা থেকে কয়েক জন এসেছিলো। আমি তাদের বিষয় নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভি আপার সাথে আলাপ করেছি তাদের এ সমস্যা যত দ্রুত সম্ভব সমাদান করা হবে।