২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জি এম কাদের ও পাটোয়ারিসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আবেদন করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

সম্রাট জানান, ‘জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। আমি তখন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।’

মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারটি রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তা গ্রহণ করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে মামলাটি রেকর্ড করা হবে।

ঘটনার সূত্রপাত ২৯ আগস্ট রাতে। রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলপ্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর, রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। পরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।