২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের আঘাত

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ | আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতে ফিরেই ছন্দে ফিরেছে বাংলাদেশ। টপঅর্ডারের ৪ জনের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।৩০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়েছে জিম্বাবুয়ে।  শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাতে টালমাটাল স্বাগতিকরা। প্রথম ওভারেই অভিজ্ঞ ওপেনার রেগিস চাকাভাকে হারিয়েছে তারা।

প্রথম ওভারটি করতে এসে নিজের পঞ্চম বলে উইকেটকিপার-ব্যাটার চাকাভাকে স্টাম্প উড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান।অফস্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাচ্ছিল বল। চাকাভা বলের পিচে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেন গায়ের জোরে মারার। ব্যাটের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে। ৬ বলে ২ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।পরের ওভারেই ঠিক ৫ম বলেই আবার জিম্বাবুয়ে শিবিরে আঘাত। এবার সাফল্য পেয়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম।অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ বলটি উড়িয়ে মারার চেষ্টায় বলের নিচে যেতে পারেননি মুসাকান্দা। টাইমিংয়র গড়বড়ে বল উঠে যায় সোজা ওপরে। বৃত্তের ভেতর কাভারে সহজ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন।  ৫ বলে এক বাউন্ডারিতে ৪ রান করে আউট হয়েছেন মুসাকান্দা। এ প্রতিবেদন লেখার সময় ৬ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩১ রান।এর আগে হারারেতে আজ শুক্রবার দুপুরে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। আর আগে ব্যাটিং পেয়ে জ্বলে ওঠেন তামিম, লিটন, বিজয় ও মুশফিক। টপঅর্ডারের ৪ জনের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।