২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জিএম কাদেরের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে জাপা চেয়ারম্যান শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন।শনিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান বানানী কার্যালয় থেকে উত্তরার নিজ বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার হোটেল লা মেরিডিয়ান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস উপদেষ্টা খন্দকার দেলোয়ার জালালী।খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ওষুধ খেয়ে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।চালকসহ বাসটিকে জব্দ করেছে পুলিশ। জাতীয় পার্টির নেতা-কর্মীরা তদন্তসাপেক্ষে গাড়িচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।