২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত: বিএমএসএফ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২

জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত: বিএমএসএফ
জার্নালিস্ট শেল্টার হোম দেশের সকল সাংবাদিকদের জন্য উম্মুক্তের ঘোষণা করা হয়েছে। দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন সাংবাদিকরা এখানকার সুবিধা গ্রহন করতে পারবেন। সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মত গুরুত্বপূর্ণ কর্মকান্ড বিএমএসএফের পক্ষ থেকে আগামীতেও নেয়া হবে। সারাদেশে ৮ বিভাগে ৮টি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে সরকারের নিকট সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে। আশা করছি দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার আন্তরিক হবেন। রাজধানীর মাতুয়াইলে সোমবার ২২ আগষ্ট দুপুর ১২টায় শেল্টার হোম উদ্বোধনকালে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর একথা বলেছেন।
দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আব্দুল মালেক মনি। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলনা মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ,সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সংগঠনের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় সদস্য শাহজালাল উজ্জল, মিজানুর রহমান রাসেল, হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া,
শিবচর শাখার সম্পাদক বিএম হায়দার আলী,কোষাধ্যক্ষ মাসুদৃর রহমান, সামিয়া ইয়াসমিন পিয়া, আব্দুল মান্নান, তামজিদুর রহমান ভুইয়া, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, ইয়ামিন হাসান শুভ প্রমূখ।
পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে (৩০০ টাকায় তিনবেলা খাবারসহ) থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।
সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে।
নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে।