২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জাতীয় সংগীতের মধ্য দিয়ে ‘মুজিব চিরন্তন’ উৎসবের শুভ সূচনা

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৭ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

শত শিশুর কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ সূচনা।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী উৎসব শুরু। বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শত শিশুর কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সস্ত্রীক অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি  ইব্রাহিম মোহামেদ সলিহ। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। প্রথম দিনের অনুষ্ঠানে ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’ থিমের উপর ভিত্তি করে সাজানো হয়েছে।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০ দিনব্যাপী এ রাষ্ট্রীয় অনুষ্ঠান চলবে ২৬ মার্চ পর্যন্ত। এতে যোগ দেবেন পাঁচটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে অংশ নিতে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।