২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জাতিসংঘ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী ভার্চুয়াল আয়োজনে যুক্ত হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা।

এ আয়োজনে ২২ সেপ্টেম্বর ভোর ৪টায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এবারের সম্মেলনে বেশ কয়েকটি বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবিলায় বৈশ্বিক প্রেক্ষাপট, ভ্যাকসিন, রোহিঙ্গা সঙ্কট জলবায়ু পরিবর্তনসহ নানান বিষয় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পাবে বলে জানান তিনি। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভবিষ্যত করণীয়সহ বাংলাদেশের প্রেক্ষাপটের নানান বিষয় তুলে ধরবেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ এবং ভ্যাকসিন পাওয়া গেলে সহজলভ্য দামে সেটি দেশের জন্য আনার বিষয়টিতে প্রধানমন্ত্রী জোর দেবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।