২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জন্মের পরই ইউআইডি নম্বর পাবে শিশুরা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বড়দের মতো পরিচয় নম্বর পেতে যাচ্ছে শিশুরাও। জন্মের পরই প্রতিটি শিশু ১০ ডিজিটের পরিচিতি নম্বর পাবে। নতুন বছরের প্রথম দিন থেকে এই কাজ শুরু হবে বলে জানা গেছে। এই পরিচিতি নম্বরকে বলা হচ্ছে ইউনিক আইডি বা ইউআইডি। এটি হবে একই সঙ্গে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় বা এনআইডি, পাসপোর্ট, করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও ব্যাংক অ্যাকাউন্টসহ আরো অনেক কিছুর নম্বর। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ওই একটি নম্বরে চিহ্নিত হবেন দেশের একজন নাগরিক। তাকে আর একাধিক নম্বর মনে রাখতে হবে না।

একটি শিশুর বয়স যখন ১০ বছর পূর্ণ হবে তখন ইউনিক আইডি নম্বর বহাল রেখেই তাকে এনআইডি কার্ড দেওয়া হবে। ১০ বছর পূর্ণ না হলে একটি শিশুর আঙুলের ছাপসহ অন্যান্য বায়োমেট্রিক পূর্ণতা পায় না বলেই এনআইডি কার্ড পেতে তাকে অপেক্ষায় থাকতে হবে। তবে ইউনিক আইডি নম্বরের মাধ্যমে ১০ বছরের নিচের শিশুরা এনআইডির সুবিধা ভোগ করতে পারবে। রবিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এক বছর ধরে এ বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে। আমরা এখন প্রস্তুত। আশা করছি, নতুন বছরের শুরুর দিন থেকেই ইউনিক আইডির কাজ শুরু হয়ে যাবে। ’ এনআইডি উইংয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গত ২ জানুয়ারি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে এনআইডি উইংয়ের চুক্তি হয়েছে। ইউআইডির জন্য জাতীয় পরিচয় নিবন্ধন সিস্টেম ও জন্ম নিবন্ধন সিস্টেম দুটি জাতীয় পরিচয়পত্রের ইউআইডি সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। এরই মধ্যে যাদের বয়স ১৮ বছরের ওপরে অর্থাৎ যারা নিবন্ধিত হয়েছেন, তাদের ইউআইডি নম্বর তৈরি হয়ে গেছে। যাদের বয়স ১৮ বছরের নিচে এবং যারা এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হয়নি তাদের নির্ধারিত পদ্ধতিতে ইউআইডি দেওয়া হবে। ওই কর্মকর্তা বলেন, এই ব্যবস্থার ফলে জন্মের পর থেকে ১৮ বছর বয়সী একটি জনগোষ্ঠীকে একটি ডাটাবেইসের আওতায় আনা সম্ভব হবে। এর ফলে কিশোর অপরাধ কমানোও সম্ভব হবে।