২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জন্মদিনে আসল বয়স ফাঁস করলেন শ্রীলেখা!

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

মেয়েদের নাকি বয়স জিজ্ঞাসা করতে নেই। অন্তত, জেন্টালম্যান রুলস তাই বলছে। সেই মেয়ে যদি নায়িকা হন, তাহলে তো বয়স জেনে নেওয়াটা ঘোর অপরাধ! মোটামুটি এতদিন এরকম নিয়মেই চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাকে দেখে অনেকেই বুঝতে চেষ্টা করতেন, তা বয়স আসলে কত।শ্রীলেখাও এ ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না। যে যা ভাবত, তাই তিনি ভাবতে দিতেন। বয়স নিয়ে খুব একটা মাথাব্যথা ছিল না শ্রীলেখার। কিন্তু লোকজনের ফিসফাঁস নিয়ে অল্পস্বল্প বিরক্ত হতেন। তাই তিনি আগে থেকে প্ল্যান করেন এবারের জন্মদিনে লোকজনের কৌতুহলে ঠাণ্ডা পানি ঢালবেন।

সোশ্যাল মিডিয়ায় বহু আগে থেকেই শ্রীলেখা জানিয়েছেন, লাইভে এসে প্রমাণসহ জানাবেন তার আসল বয়স। সোমবার ঠিক রাত ১২টা বাজতেই লাইভে এলেন শ্রীলেখা। মধ্যরাতেই অনুরাগীদের জানিয়ে দিলেন তার আসল বয়স।সোমবার মধ্যরাত থেকেই নিজের ফ্ল্যাটে কাছের মানুষদের সঙ্গে নিয়ে বার্থডে সেলিব্রেশনে মেতে উঠলেন শ্রীলেখা। সঙ্গে ছিলেন তার মেয়েও। নাচলেন, গাইলেন, জমিয়ে আড্ডা দিলেন। কেক কাটার মাঝেই লাইভে এসে অনুরাগীদের জানিয়ে দিলেন, তার বয়স হল ৫০!শ্রীলেখা আরও বললেন, আমার জন্ম ১৯৭২-এর ৩০শে আগস্ট। পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না।শ্রীলেখা আরও বলেন, আমার বাবা-মা তোমারদের বাবা-মা’র আগে বিয়ে করেছে, তারা আগে সঙ্গমে লিপ্ত হয়েছে, তার ফলপ্রসূ আমি জন্মেছি। তাই বয়স নিয়ে আমার কোনও চাপ নেই।শ্রীলেখা তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে পুষ্পা সিনেমার গানের সঙ্গে নাচছেন শ্রীলেখা।

এই ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতার বিশেষ বন্ধু ত্র্যম্বককেও। যাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। তবে এই লাইভে এসে স্পষ্ট শ্রীলেখা জানালেন, ত্র্যম্বক মোটেই তার বয়ফ্রেন্ড নন। কারণ শ্রীলেখার কাছে বয়ফ্রেন্ড মানেই চাপ!