২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জনগণই আমার মূল শক্তি- নারী কাউন্সিলর প্রার্থী মায়া নূর আহমেদ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

জনগণই আমার মূল শক্তি- নারী কাউন্সিলর প্রার্থী মায়া নূর আহমেদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সরগরম হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দরের কদম রসুল এর ৯ টি ওয়ার্ড। এরইমধ্যে বন্দরের ১৯, ২০ ও ২১  নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী সকলের প্রিয় মুখ শিক্ষিত, মেধাবী, নারী উদ্যোক্তা মায়া নূর আহমেদ মায়া নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করে চলছেন। সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতীক হিসেবে মায়া নূর আহমেদ মায়া ১,২০ ও ২১ ওয়ার্ড হতে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচনী প্রচারণা গণসংযোগ উঠান বৈঠক করে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। শুক্রবার সকালে মায়া নুর আহমেদ মায়া ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে এলাকার শত শত নারী-পুরুষ তার সাথে একাত্মতা প্রকাশ করে নির্বাচনী সালাম প্রদান করেন। গণসংযোগ টি এক সময়ে গণ জোয়ারে পরিণত হয়ে মিছিলে রূপান্তিত নেয়। নির্বাচনী গণসংযোগ টি ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা, দড়ি সোনাকান্দা ,ফরাজীকান্দা মামুদনগর, বেপারীপাড়া ও চৌধুরীপাড়া বিভিন্ন সড়ক ঘুরে কেল্লা সামনে এসে শেষ হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী মায়ানুর বলেন, জনগণই আমার মূল শক্তি। জনগণের চাওয়ায় ও তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট যোগ্য ব্যক্তি কে প্রদান করবেন এটাই আমার আশা। কোন অপরাধী র পরিবারকে নয়,  যারা দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ও নানা অপকর্মের সাথে জড়িত তাদের থেকে দূরে থাকবেন। তাদেরকে ভোট দিয়ে সমাজ ও দেশকে ধ্বংস করবেন না। এটাই আপনাদের কাছে আমার চাওয়া ।