২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে খেলাফত মজলিসের সমাবেশ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে ৬ আগস্ট শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন।

বক্তারা বলেন, প্রায় ৫০ শতাংশেরও বেশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন। জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে। প্রমাণ হলো দেশেরে মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই। তারা আরও বলেন জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম এবং পরিবহন ব্যয় বেড়ে যাবে কয়েকগুণ। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি। হাহাকার উঠবে সাধারণ মানুষের পরিবারের মাঝে। বর্তমান সরকার দেশ ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত।

মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান ও ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, আব্বাস সিকদার, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, জেলা প্রচার সম্পাদক মোঃ শরীফ, ছাত্র মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, মহানগর বায়তুলমাল সম্পাদক আলম আদনান প্রমুখ।